প্রিয় মাতৃভুমির অনেক ঘরে আজ ঈদের আনন্দ নেই
লিখেছেন অলিউল্লাহ নোমান
রাত পোহালেই ঈদ। দীর্ঘ এক মাস রোজা শেষে ঈদ এসেছে। এই ঈদ হচ্ছে আমাদের মুসলিম জীবনের বড় উৎসব। কিন্তু দুনিয়ার সব মুসলমান কি এই উৎসব পালন করতে পারবে! জালিম ও হানাদার বাহিনীর অত্যাচারে অনেক দেশে মুসলমানরা আজ নিপীড়িত। তেমনি আমাদের প্রিয় মাতৃভুমির অনেক ঘরে আজ ঈদের আনন্দ নেই। জালিমের অত্যাচারে বহু মানুষ বাড়িছাড়া। অনেকে বছরের পর বছর কারাগারে রয়েছেন। অনেকে বছরের পর বছর বাড়ি থেকে দূরে পালিয়ে বেড়াচ্ছেন। এসব পরিবারে ঈদের আনন্দ স্পর্শ করতে পারে না। বরং বেদনা বাড়িয়ে দেয়।
আমি নিজেও কারাগারে ছিলাম ২০১০ সালের রমজানের ঈদে। অনুভব করতে পারি কেমন লাগে ঈদের দিনটা। পরিবারের কেমন লাগে সেটাও কিছুটা হলে বুঝতে পারি।
গত ২ বছরে ২টি ঈদ কেটেছে আমার নিতান্তই অনেক দু:খ আর বেদনার মধ্য দিয়ে। কারন পরিবার থেকে অনেক দূরে আছি। এর মধ্যে গত বছর রমজানে আমার মহিয়সী মা ইন্তেকাল করেছেন। কাছে থাকতে পারিনি মা বিদায়ের সময়। এর চেয়ে বেদনা, কষ্ট, দু:খ মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। এবারের ঈদে অবশ্য আমার স্ত্রী ও ৩ সন্তান সঙ্গে আছে। কিছুটা হলেও একাকিত্ব কেটেছে।
সবশেষে যেটা বলতে চাচ্ছি আমাদের আমার দেশ পরিবারের সদস্যদের ঘরে আজ ঈদ নেই। কারন প্রিয় সম্পাদক আড়াই বছর যাবত জালিমের কারাগারে বন্দি। সরকারের নির্যাতনে বন্ধ থাকা আমার দেশ পরিবারের দু/একজন ছাড়া বাকী সবাই বেকার। ৪শতাধিক সদস্য রয়েছেন আমার দেশ পরিবারে। এই বেকার সদস্যদের পরিবারে আজ ঈদ স্পর্শ করবে না। তাদের ছেলে-মেয়েও আপনজনরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। সম্পাদককে কারাগারে রেখে বেকার অবস্থায় ঈদ কেমন লাগে সেটা কেবল আমরাই বুঝি। এই ঈদে সকলের কাছে দোয় চাই, আল্লাহ দৈনিক আমার দেশ সম্পাদক মজলুম মাহমুদুর রহমানকে মুক্তি পাওয়ার পথ সুগম এবং আমার দেশ জাতীয় সার্বভৌমত্ব এবং মানবাধিকারের বার্তা নিয়ে আবারো পাঠকের হাতে পৌছার ব্যবস্থা করে দিন।
অলিউল্লাহ নোমান
সাংবাদিক, দৈনিক আমার দেশ
Facebook Post: https://www.facebook.com/oliullah.noman/posts/858405914240843
No comments:
Post a Comment